বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) রাতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ডাকাতির প্রস্তুতির মামলার আসামি ছিলেন।

নিহত হাজতি হলেন- গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন হরিনাচালা এলাকার সোহেল রানার ছেলে মাসুদ রানা (৩৮)।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ সূত্রে জানা গেছে, কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করে মাসুদ রানা। এ সময় কারা কর্তৃপক্ষ তাকে প্রথমে কারা হাসপাতালে নেন। পরে সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ মার্চ) রাতে চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন।
মাসুদ রানার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানার মামলা নং ১০(১০)১৯ ছিল।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার সালমা খাতুন জানান, টঙ্গী থানায় ডাকাতির প্রস্তুতি মামলায় মাসুদ রানা এ কারাগারে বন্দি ছিল। শুক্রবার (২০ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD