শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
জেমস বন্ড অভিনেত্রী ওলগা করোনায় আক্রান্ত

জেমস বন্ড অভিনেত্রী ওলগা করোনায় আক্রান্ত

Sharing is caring!

অনলাইন ডেক্স: প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ওলগা কুরিলেনকো। তিনি জেমস বন্ড সিরিজের সিনেমা ‘কোয়ান্টাম অব সোলেস’-এ অভিনয় করে খ্যাতি পেয়েছেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ওলগা নিজেই জানিয়েছেন।

ইনস্টাগ্রামে একটি জানালার ছবি দিয়ে জানান, এক সপ্তাহ ধরে তিনি অসুস্থ। জ্বর ও দুর্বলতায় ভুগছিলেন। এরপর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানতে পারেন তিনি। পোস্টে সবাইকে নিরাপদে থাকার পরামর্শও দিয়েছেন এই অভিনেত্রী।

চল্লিশ বছর বয়সী ওলগার জন্ম ইউক্রেনে। ‘কোয়ান্টাম অফ সোলেস’ সিনেমায় ড্যানিয়েল ক্রেগের বন্ধুর চরিত্রে দারুণ প্রশংসা পান তিনি। এছাড়া ২০১৩ সালে বৈজ্ঞানিক কল্পকাহিনীতে নির্মিত ‘অবলিভিয়ন’ সিনেমাতেও অভিনয় করেছেন এই তারকা।

এদিকে কিছুদিন আগে জানা যায়, অস্কারজয়ী নন্দিত অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী অভিনেত্রী রিটা উইলসনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রাম ও টুইটারে হ্যাঙ্কস নিজেই এ খবর জানিয়েছেন। অস্ট্রেলিয়ায় গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন এই তারকা দম্পতি। এ খবরে মন খারাপ হয়েছে অসংখ্য হ্যাঙ্কসভক্তদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD