বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দপদপিয়ায় যৌতুকের দাবিতে স্কুল শিক্ষিকাকে কুৃপিয়ে জখম

দপদপিয়ায় যৌতুকের দাবিতে স্কুল শিক্ষিকাকে কুৃপিয়ে জখম

Sharing is caring!

১৫ লক্ষ টাকা যৌতুকের দাবিতে এক স্কুল শিক্ষিকাকে কুপিয়ে জখম করেছে মাদক সেবী স্বামী।

ঘটনাটি ঘটেছে গত শুত্রুবার বিকেল ৪টায় ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ার ৯নং ইউনিয়নের ২নং ওয়ার্ডে। আহত মারুফা আলম পপি (৩৫) তিমির কাঠি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী হাওলাদারের মেয়ে। আহতকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় জড়িত মারুফা আলম পপি’র স্বামী ও একই এলাকার আব্দুল ওহাব খানের ছেলে নুরে আলমকে আটক করেছে নলছিটি থানা পুলিশ।

আহতের মা বিউটি বেগম জানান, ২০ বছর আগে আব্দুল ওহাব খানের ছেলে নুরে আলম এর সাথে তার মেয়ে মারুফা আলম পপির বিবাহ হয়। সাংসারিক জীবনে তাদের দুই সন্তান রয়েছে। ২০১৫ সালে নুরে আলম ৭শ বোতল ফেন্সিডিল সহ র‌্যাবের হাতে আটক হয়। ওই মামলায় নুরে আলসের যাবজ্জীবন সাজা দেয় আদালত। নুরে আলম সেই মামলায় ১ বছরের জামীন পায়। নুরে আলম দির্ঘ দিন যাবৎ ব্যবসায়ের জন্য তার স্ত্রী মারুফার কাছে ১৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে।

ঘটনার দিন বিকেল ৪টায় ঘুমে থাকা মারুফাকে চাকু দিয়ে বেধরক কুপিয়ে আহত করে স্বামী নুরে আলম। পরে মারুফার ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে নুরে আলম পালিয়ে যায়। আর বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করলে তাদের পারিবারের সকলকে পুড়িয়ে হত্যার হুমকীও দেয়। এমনকি জেল থেকে বেরিয়ে তাদেরকে দেখে নেওয়ার হুমকী প্রদান করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশংকা জনক বলে দাবি করেছে পরিবারের স্বজনরা।

মারুফা আলম পপি’র মা বিউটি বেগম আরো বলেন, এক মাসে এই বিষয়টি নিয়ে পপি নলছিটি থানায় একাধিকবার অভিযোগ দেয়। নলছিটি থানার ওসি বিষয়টি বেশ কয়েকবার সমাধার করে দেন। এমনকি মারুফার ছেলেও ৯৯৯ এ ফোন করে অভিযোগ দেন।

আহতের স্বজনদের দাবি মাদক ব্যাবসায়ী ও যৌতুক লোভী নুরে আলমের বিরুদ্ধে যাতে আইনি পদক্ষেপ নেয়া হয় এবং তার দৃষ্ঠান্ত মুলক সাস্তি প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD