শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
‘গজনি ২’ নিয়ে আসছেন আমির খান!

‘গজনি ২’ নিয়ে আসছেন আমির খান!

Sharing is caring!

অনলাইন ডেক্স: মাত্র ৩ দিন পরই বলিউড সুপারস্টার আমির খানের জন্মদিন। এ বছর ৫৫তম জন্মদিন উদযাপন করবেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

এদিকে আমিরের জন্মদিনের কয়েকদিন আগে রহস্য তৈরি করলো প্রযোজনা প্রতিষ্ঠান রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির অফিসিয়াল টুইটার পেজ থেকে একটি পোস্টার শেয়ার করা হয়েছে। যাতে লেখা, এই পোস্টটি গজনিকে নিয়ে হওয়ার কথা ছিল কিন্তু আমরা কী বানাতে চাই তা ভুলে গিয়েছি!

পোস্টটির ক্যাপশনে আমির খানকে যুক্ত করা হয়। এর মাধ্যমে প্রযোজনা সংস্থাটি ‘গজনি ২’ নির্মাণের ইঙ্গিত দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মন্তব্যের ঘরে আমির ভক্তদের ‘গজনি ২’র নাম উল্লেখ করে শুভ কামনা জানাতেও দেখা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, হয়তো শনিবার (১৪ মার্চ) আমির খানের জন্মদিনে ‘গজনি ২’র ঘোষণা দেওয়া হতে পারে।

২০০৮ সালে মুক্তি পায়া ‘গজনি’। এতে চরিত্রের প্রয়োজনে কঠোর অনুশীলন আর শরীরচর্চার মাধ্যমে শারীরিক অবয়বে ব্যাপক পরিবর্তন এনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন আমির খান। ‘গজনি’তে আমিরের এইট প্যাক দেখে মুগ্ধ হয়েছিলেন তার অগণিত ভক্ত ও দর্শক।

চলতি বছর ‘লাল সিং চাড্ডা’ নিয়ে হাজির হতে যাচ্ছেন আমি। এটি হলিউডের বিখ্যাত ‘ফরেস্ট গাম্প’ সিনেমার অফিসিয়ালি হিন্দি রিমেক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD