শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ঢাকায় মুক্তি পাচ্ছে ভিন ডিজেলের ‘ব্লাডশট’

ঢাকায় মুক্তি পাচ্ছে ভিন ডিজেলের ‘ব্লাডশট’

Sharing is caring!

অনলাইন ডেক্স: নতুন সুপারহিরো হলেন হলিউড অভিনেতা ভিন ডিজেল! ‘ব্লাডশট’ নিয়ে বড় পর্দায় আসছেন তিনি। শুক্রবার (১৩ মার্চ) আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে এটি। একই দিনে ঢাকার স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে কমিকসভিত্তিক সুপারহিরো সিনেমাটি।

‘ব্লাডশট’র মূল নায়ক ভিন ডিজেল। ডেভিড এসএফ উইলসনের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন গাই পিয়ার্স, এজা গনজালেস, স্যাম হিউগান, টবি কেববেলসহ অনেকে তারকা।

সিনেমাটির গল্পে দেখা যাবে, রয় গ্যারিসন এবং তার স্ত্রী এইজা গঞ্জালেজকে হত্যা করে একদল দুর্বৃত্ত। হত্যার অল্প সময়ের মধ্যে বিজ্ঞানীর দীর্ঘ চেষ্টায় মেরিন রয় গ্যারিসনকে পুনরায় জীবিত করার চেষ্টা চালান। ন্যানো টেকনোলজির সাহায্যে সে রূপান্তরিত হয় একজন অতিমানব বায়োটেক কিলিং মেশিন ব্লাডশট হিসেবে। দুর্বৃত্তের হাতে মারা গেলেও তাকে বিশেষ কায়দায় বিজ্ঞানীদের গোপন একটি দল বাঁচিয়ে তোলে। তার মাঝে জাগিয়ে দেয় অতিমানবীয় সত্তা!

সিনেমাটিতে রয় গ্যারিসনের চরিত্রে অন্যরকম এক ভিন ডিজেলকে দেখতে পাবেন দর্শক।

‘ব্লাডশট’ নির্মাণের উদ্যোগ ২০১২ সালে নেওয়া হলেও এর শুটিং শুরু হয় ছয় বছর পর ২০১৮ সালের আগস্টে। দক্ষিণ আফ্রিকার কেপটাউন, চেক রিপাবলিকের প্রাগ ও হাঙ্গেরির
বুদাপেস্টসহ বেশকিছু স্থানে শুটিং হয়। একই বছরের অক্টোবরে শেষ হওয়ার সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৪২ মিলিয়ন মার্কিন ডলার।

সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট ‘ব্লাডশট’র টিজার ইউটিউবে প্রকাশ করেছে। ২ মিনিট ২৫ সেকেন্ডের টিজারে ভিন ডিজেলের দুর্দান্ত উপস্থিতি ভক্তদের মুগ্ধ করেছে। তাই বক্স অফিসে সিনেমাটি বেশ ভালো ব্যবসা করবে বলে ধারনা করছে সিনেমার বাণিজ্যিক বিশ্লেষকরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD