শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
তাপস পালকে মেরে ফেলা হয়েছে, অভিযোগ স্ত্রী নন্দিনীর

তাপস পালকে মেরে ফেলা হয়েছে, অভিযোগ স্ত্রী নন্দিনীর

Sharing is caring!

অনলাইন ডেক্স:গত ১৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ের বান্দ্রার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতার বর্ষীয়ান অভিনেতা তাপস পাল। স্নায়ু এবং রক্তচাপের সমস্যায় ভুগে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।

কিন্তু তাপসের মৃত্যুর দুই সপ্তাহ পর তার স্ত্রী নন্দিনী অভিযোগ করলেন, জনপ্রিয় এই অভিনেতাকে মেরে ফেলা হয়েছে! হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই তার মৃত্যু হয়েছে। তাই ন্যায়বিচার দাবিতে বর্তমানে তিনি মুম্বাইয়ে অবস্থান করছেন।

পশ্চিমবঙ্গের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে নন্দিনী এ দাবি করেন। তিনি বলেন, আমার স্বামীকে ওই হাসপাতাল মেরে ফেলেছে। আমি এর ন্যায়বিচার চাইতে মুম্বাইয়ে এসেছি।

তাপসের স্ত্রী জানান, গুরুতর অসুস্থ অবস্থায় বান্দ্রার একটি হাসপাতালে তাপসকে ভর্তি করা হলে চিকিৎসা শুরু করার আগেই ৫০ হাজার রুপি জমা দিতে বলা হয়। টাকা না পেলে চিকিৎসা শুরু হবে না বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দাবি নন্দিনীর। মধ্য রাতে এত টাকা না থাকায় মেয়ের বাড়িওয়ালার সাহায্যে তা ব্যবস্থা করে তাপসের ভেন্টিলেশনে দিতে হয় বলেও জানান তিনি।

নন্দিনী আরও অভিযোগ করেন, ভর্তি থাকা অবস্থায় তাপস পালকে হাসপাতালের পক্ষ থেকে ঠিকমতো খেতে দেওয়া হত না। বিষয়টি নিয়ে তার মেয়ের সঙ্গে নার্সদের কথা কাটাকাটির ঘটনা হয়েছে বলে নন্দিনী জানান। কিছুটা সুস্থ হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতায় ফের অসুস্থ হয়ে যান তাপস।

হঠাৎ একদিন হাসপাতালে তাপস পালকে বেঁধে রাখতে দেখেন নন্দিনী। কারণ জানতে চাইলে, শিফটিংয়ের কারণে তাকে নজরে রাখার লোক নেই বলেন হাসপাতালের তরফ থেকে জানানো হয় বলে দাবি তার।

এসব ঘটনার কারণে তাপসকে ১৭ ফেব্রুয়ারি কলকাতায় ফিরিয়ে নিতে চেয়েছিলেন নন্দিনী। কিন্তু এর আগেই ‘দাদার কীর্তি’খ্যাত এই অভিনেতা পৃথিবী থেকে বিদায় নেয় বলে জানান তিনি।

হাসপাতালের এমন অবহেলার কারণে তাপসের মৃত্যু হয়েছে বলেই নন্দিনীর দাবি। তাই কোনো ছাড় না দিয়ে, এর ন্যায়বিচার আদায় করবেন বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD