শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বিয়ে করলেন শওকত আলী ইমন, পাত্রী সংবাদ পাঠিকা

বিয়ে করলেন শওকত আলী ইমন, পাত্রী সংবাদ পাঠিকা

Sharing is caring!

পেশাগত বিষয়ে অবগত থাকলেও কেউ কারো পূর্ব পরিচিত নন, হুট করেই বিয়েটা হয়ে গেলো- দুই পরিবারের সম্মতিতে।

হ্যাঁ, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদ পাঠিকা হৃদিতা রেজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন খ্যাতনাম সুরস্রষ্টা ও সংগীত পরিচালক শওকত আলী ইমন। ওইদিন রাত সাড়ে ৯টায় রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠজনেরা।

বড় বোন বিশিষ্ট কণ্ঠশিল্পী আবিদা সুলতানা সম্মতিতে বিয়েটা করেছেন বলে বাংলানিউজকে জানালেন শওকত আলী ইমন। তিনি বলেন, বিয়েটা হুট করেই হয়েছে। তাই শুধু নিজেদের লোকেরাই বিয়েতে উপস্থিত ছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতা হবে আগামী ২৯ মে।

ইমন-হৃদিতা
কনে হৃদিতা রেজা একটি বেসরকারি চ্যানেলের সংবাদ পাঠক। এ প্রসঙ্গে শওকত আলী ইমন বলেন, দুজন দুজনার পেশা সম্পর্কে অবগত থাকলেও ব্যক্তিগত পরিচয় আমাদের ছিল না। বিয়ের পুরো ব্যাপাটা আপার (আবিদা সুলতানা) সিদ্ধান্তেই হয়েছে।

এটি শওকত আলী ইমনের দ্বিতীয় বিয়ে। এর আগে ১৯৯৫ সালে ১৫ জুলাই তিনি মডেল-অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ’র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০১২ সালের শেষের দিকে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তাদের সংসারে ঊর্বানা নামের এক কন্যাসন্তান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD