শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
মুজিববর্ষ উপলক্ষে ভোলায় নতুন ঘর পেল ২ হাজার ৫২৩ পরিবার

মুজিববর্ষ উপলক্ষে ভোলায় নতুন ঘর পেল ২ হাজার ৫২৩ পরিবার

Sharing is caring!

মুজিববর্ষ উপলক্ষে ভোলার লালমোহনে ২ হাজার ৫২৩ গৃহহীন পরিবারকে নতুন ঘর উপহার দেয়া হয়েছে। বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উদযাপনে এ ঘর উপহার দিয়েছে সরকার।

বৃহস্পতিবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিবারগুলোর প্রতিনিধির হাতে নতুন ঘরের চাবি তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে। আওয়ামী লীগ সরকারের আমলে কোনো ভূমিহীন মানুষ রাস্তায় থাকবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, জেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD