মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
১২ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

১২ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স:পাবনা সদর উপজেলার কলাবাগান এলাকায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ হাব্বান আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত হাব্বান একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র সহ বিভিন্ন আইনে ১২টি মামলা রয়েছে।

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, সদর উপজেলার কলাবাগান এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে গত রাত ২টার দিকে সেখানে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হাব্বানকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ৫ রাউন্ড গুলি ও ২টি গুলির খোসা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, নিহত হাব্বান একজন চিহ্নিত ও পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও বিস্ফোরকসহ বিভিন্ন আইনে ১২টি মামলা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD