রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কচুয়ায় গণপিটুনিতে ডাকাতি নিহত

কচুয়ায় গণপিটুনিতে ডাকাতি নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: বাগেরহাটের কচুয়া উপজেলায় গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় (৩৫) এক ডাকাতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

সোমবার (১৭ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

আহতরা দু’জন হলেন- কচুয়া উপজেলার বারইখালি গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে মোহিত হাওলাদার (৩২) ও মহাসিন হাওলাদার (৩৬)।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাকির হাওলাদার বলেন, ভোরে পাঁচ থেকে ছয়জনের একটি ডাকাত দল উপজেলার সোমেদ হাওলাদারের বাড়িতে ঢুকেন। এ সময় তারা বাড়ির সবাই জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা ও সর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান। পরে বাড়ির সবার চিৎকার শুরু করলে গ্রামবাসী একজনকে আটক করে গণপিটুনি দেন। এতে তিনি গুরুত্বর আহত হন। সকালে আহত ডাকাত সদস্যকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাকাতদের ধরতে গিয়ে স্থানীয় দুই যুবক আহত হয়েছেন বলেও জানান ইউপি সদস্য জাকির।

এ ঘটনার পর বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সর্দার ইকবাল হোসেন বলেন, গ্রামবাসীর গণপিটুনিতে আহত ডাকাত সদস্যকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি ইকবাল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD