শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে আবাসিক হোটেল থেকে পতিতা ও খদ্দেরসহ আটক ১৫

বরিশালে আবাসিক হোটেল থেকে পতিতা ও খদ্দেরসহ আটক ১৫

Sharing is caring!

বরিশাল নগরীর দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৯ পতিতাসহ ১৫ জনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নগরীর পোর্ট রোডস্থ হোটেল জোনাকি ও হোটেল গালিবে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতদের মধ্যে ৯ জন পতিতা, ৪ জন খদ্দের ও দু’জন হোটেল ম্যানেজার বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্ব দেয়া কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, ‘হোটেল জোনাকি ও হোটেল গালিবে অসামাজিক কার্যকলাপের অপরাধে ওই ১৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এসআই মহিউদ্দিন।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে নগরীর চকবাজার হোটেল পাতারহাটে অভিযান পরিচালনা করেন এসআই মহিউদ্দিন আহমেদ এর নেতৃত্বাধীন পুলিশের টিম।

ওই দিনও হোটেল থেকে ১৫ জনকে আটক করে তারা। এর মধ্যে ৭ জন পতিতা, ৬ জন খদ্দের ও দু’জন হোটেল ম্যানেজারকে আটক করা হয়। আবাসিক হোটেল ব্যবসার আড়ালে পতিতা ব্যবসার বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসআই মহিউদ্দিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD