শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বিয়ের পর সৃজিত-মিথিলার প্রথম ভালোবাসা দিবস

বিয়ের পর সৃজিত-মিথিলার প্রথম ভালোবাসা দিবস

Sharing is caring!

বিয়ের পরে প্রথম ভ্যালেন্টাইনস ডে মানেই দারুণ রোমাঞ্চকর অনুভূতি হওয়া খুবই স্বাভাবিক। তাই ভৌগোলিক দূরত্ব থাকলেও নিজেদের মতো করে দিনটিকে বিশেষ করে তুলেছেন কলকাতার চিত্রপরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী রফিয়াথ রশীদ মিথিলা।

অনেকদিন ডুবে ডুবে জল খেয়ে গত বছরের ৬ ডিসেম্বর গাটছড়া বেঁধেছেন সৃজিত ও মিথিলা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরাই শুধু বিয়েতে উপস্থিত ছিলেন। বিয়ে ও হানিমুন সেরেই আবার ভৌগোলিকভাবে অনেকটাই দূরে সৃজিত-মিথিলা। কিন্তু মনের যোগাযোগ যেখানে রয়েছে সেখানে কোনো দূরত্বই ভালোবাসার বাধা হতে পারে না।

ভালোবাসা দিবস উপলক্ষে মিথিলা এদিন সৃজিতের সঙ্গে তার বেশ কিছু সুন্দর ছবি টুইটারে শেয়ার করেন। আর ছবির ক্যাপশনে সৃজিতেরই সিনেমা ‘চতুষ্কোণ’র গান ‘বসন্ত এসে গেছে’র কয়েকটি লাইন তুলে দেন। হ্যাঁ, তাদের জীবনেও তো বসন্ত এসে গেছে।

ফেসবুকের মাধ্যমেই প্রথম আলাপ হয়েছিল এই দুই তারকার। সৃজিতের পক্ষ থেকেই প্রথমে গিয়েছিল বন্ধুত্বের অনুরোধ। তার পরে মেসেঞ্জারে আলাপ। কয়েকদিন কথাবার্তা চলার পরেই ২০১৯’র জানুয়ারিতে ঢাকায় মিথিলার সঙ্গে দেখা করতে আসেন সৃজিত। তখনই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি।

সৃজিত ও মিথিলার মধ্যে সম্পর্কের কথা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। এর মধ্যে দু’জনকেই বহু সমালোচনার শিকার হতে হয়েছে। কিন্তু কোনোভাবেই তাদের সম্পর্কে ভিত টলেনি। বরং গোটা একটা বছর পরস্পরের ভালো মন্দ সমস্তটা জেনে-বুঝে সম্পর্ককে আরও সতেজ করেছেন সৃজিত-মিথিলা। তাই আর দেরি না করে তাড়াতাড়ি বিয়েটাও সেরে ফেলেছেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD