রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বিএম ক‌লে‌জে ছাত্রলী‌গের ম‌ধ্যে হামলা-পাল্টা হামলা, সড়ক অব‌রোধ ও বি‌ক্ষোভ

বিএম ক‌লে‌জে ছাত্রলী‌গের ম‌ধ্যে হামলা-পাল্টা হামলা, সড়ক অব‌রোধ ও বি‌ক্ষোভ

Sharing is caring!

ব‌রিশাল ব্রজ‌মোহন (বিএম) ক‌লে‌জে ক্রি‌কেট খেলা‌কে কেন্দ্র ক‌রে ছাত্রলী‌গের দুই গ্রু‌পের সংঘ‌র্ষের পর আবা‌রো ওই দুই গ্রু‌পের ম‌ধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘ‌টে‌ছে।

মঙ্গলবার ক‌লে‌জের মূল ভব‌নের সাম‌নে সংঘ‌র্ষের পর বুধবার দুপু‌রে সশস্ত্র মহড়া ও মারামা‌রি এবং সন্ধ্যায় আবা‌রো হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘ‌টে‌ছে। পরবর্তী‌তে রা‌তে ক‌লেজ ছাত্রলী‌গের এক‌টি গ্রুপ ব‌হিরাগত‌দের বিরু‌দ্ধে লা‌ঠি সোটা নি‌য়ে ‌বি‌ক্ষোভ ও সড়ক অব‌রোধ ক‌রে।

একপর্যা‌য়ে রাত সা‌রে ৮টার দি‌কে ক‌লেজ অধ্যক্ষ ও কোতয়ালী ম‌ডেল থানা পুলি‌শের আশ্বা‌সে সড়ক অব‌রোধ তু‌লে নেয় ছাত্রলী‌গের কর্মীরা।

ক‌লেজ সূ‌ত্রে জানা গে‌ছে, ক্রি‌কেট খেলা‌কে কেন্দ্র ক‌রে মঙ্গলবার দুপু‌রে ছাত্রলীগ কর্মী ফা‌হিমের সা‌থে জাফ‌রের দ্বন্দ হয়। দুই গ্রু‌পের মারামা‌রির এক পর্যা‌য়ে ক‌লেজ প্রশাসন বিষয়‌টি মীমাংসা করে দেয়। মীমাংসার প‌রেও জাফর বুধবার দুপু‌রে ক্যাম্পা‌সে মহড়া দেয়। প‌রে সে আলিফ হো‌সেন হীরা না‌মে এক ব‌হিরাগত ছাত্রলীগ কর্মী‌কে গালাগাল ক‌রে জাফর। এসময় হীরা জাফর‌কে মারধর কর‌লে দুই গ্রু‌পের ম‌ধ্যে আবা‌রো মারামা‌রি হয়। এই ঘটনার জের ধ‌রে বুধবার সন্ধ্যার পর উভয় গ্রুপই দেশীয় অস্ত্র নি‌য়ে অবস্থান নি‌লে আবা‌রো মারামা‌রি হয় ক‌লে‌জের বা‌স্কেটগ্রাউ‌ন্ডে। একপর্যা‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে এ‌সে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্র‌নে আনে। পরবর্তী‌তে লা‌ঠি সোটা নি‌য়ে ছাত্রলীগ কর্মী জাফর ও তার অনুসারীরা ক্যাম্পা‌সে বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রে এবং দীর্ঘ সময় ক‌লে‌জের সাম‌নের সড়ক অব‌রোধ ক‌রে ব‌হিরাগত‌দের বিরু‌দ্ধে ছাত্রলী‌গের কর্মীরা। প‌রে ক‌লেজ অধ্যক্ষ ও কোতয়ালী ম‌ডেল থানা পু‌লি‌শের ও‌সির আশ্বাসে সড়কের অব‌রোধ তু‌লে নেয় ছাত্রলীগ কর্মীরা।

ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানার ও‌সি নুরুল ইসলাম জানান, ক্যাম্পা‌সে ব‌হিরাগত‌দের প্র‌বে‌শের সু‌যোগ নেই। সুতরাং আমরা বিষয়‌টি ক‌ঠোরভা‌বে দেখ‌ছি।

ক‌লেজ অধ্যক্ষ শ‌ফিকুর রহমান সিকদার ব‌লেন, মঙ্গলবার দুই গ্রু‌পের ম‌ধ্যে এক‌টি ঝা‌মেলা হয়। বিষয়‌টি মীমাংসা করা হয়, কিন্তু সেই সূত্র ধ‌রেই বুধবার আবা‌রো ঝা‌মেলা হয়। বিষয়‌টি আমরা ক‌ঠোর ভা‌বে দেখ‌ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD