শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
মেহজাবীন-তৌসিফকে নিয়ে ভিকির ‘রেহনুমা’

মেহজাবীন-তৌসিফকে নিয়ে ভিকির ‘রেহনুমা’

Sharing is caring!

তরুণ পরিচালক ভিকি জাহেদ সবসময় তার নির্মাণের মধ্য দিয়ে ভিন্ন রকম গল্প বলতে পছন্দ করেন। কখনো দেশপ্রেম, কখনো বা ভালোবাসার অপ্রকাশিত দিক তিনি তুলে ধরেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কিংবা নাটকে।

এবার ভিকি ক্যামেরার ফ্রেমে বন্দি করেছেন একজন আস্তিক মেয়ে এবং একজন নাস্তিক ছেলের প্রেমের গল্প। আসন্ন বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত নাটকটি নাম রেখেছেন ‘রেহনুমা’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার বিপরীতে রয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব।

নাটকটি প্রসঙ্গে ভিকি জাহেদ বলেন, ‘রেহনুমা’ আমার এমন একটি কাজ, যা আমি দীর্ঘদিন ধরে হৃদয়ে ধারণ করছি। এতে একজন আস্তিক মেয়ের সঙ্গে একজন নাস্তিক ছেলের প্রেমের গল্প দেখা যাবে। এটি আমাদের হারিয়ে যাওয়া বিশ্বাসের উপর কিছু প্রশ্ন ছুড়ে দেবে দর্শকদের উদ্দেশ্যে। আমাদের চারপাশে তো বিশ্বাসের অনেক অভাব!

তিনি জানান, এটি তিনি শিল্প বিবেচনা বা বাণিজ্যের ভাবনা থেকে করেননি। একেবারেই একান্তই নিজের ভালো লাগা থেকে করেছেন। নাটকটির চিত্রনাট্যও তার।

জানা যায়, আসছে ভালোবাসা দিবসের একদিন পর (শনিবার, ১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘রেহনুমা’ প্রকাশ পাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD