শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
গণসঙ্গীত শিল্পী ও মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন আর নেই

গণসঙ্গীত শিল্পী ও মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন আর নেই

Sharing is caring!

বরিশালে মুক্তিযোদ্ধা ও গণসঙ্গীত শিল্পী আক্কাস হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে বরিশাল নগরের পুলিশ লাইন রোড এলাকার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। দুপুর ১২টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বাদ আসর পুলিশ লাইন মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

মুক্তিযোদ্ধা ও গণসঙ্গীত শিল্পী আক্কাসের মৃত্যুতে শোক জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

শোক বার্তায় উপাচার্য বলেন, মুক্তিযুদ্ধে এ বীর যোদ্ধার অবদান বাঙালি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে। এমন একজন মুক্তিযোদ্ধা ও গণসঙ্গীত শিল্পীর মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক ও সজ্জনকে হারালাম, যে শূন্যতা অপূরণীয়। উপাচার্য তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার মাগফিরাত কামনা করেন।

এছাড়া শোক জানিয়েছেন, বরিশালের সংসদ সদস্য (এমপি) কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশালের জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান, বরিশাল রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD