শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
দেশ এখন উন্নয়নে বিশ্বের রোল মডেল: আমু

দেশ এখন উন্নয়নে বিশ্বের রোল মডেল: আমু

Sharing is caring!

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশকে এক সময় গরিব দেশ বলা হতো, কিন্তু এখন আর আমাদের দেশকে কেউ গরিব বলতে পারবে না। কারণ দেশ এখন উন্নয়নে বিশ্বের রোল মডেল। এটা আমাদের কথা নয়, বিশ্বনেতারাই বিভিন্ন স্থানে দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশের নাম বলছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সরকারি কলেজের ১০তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এবং পাঁচতলা বিশিষ্ট নির্মিত একাডেমিক কাম পরীক্ষার হলের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে। তৃণমূল পর্যায়ে উন্নয়নের জন্য নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীরা যেন বইয়ের অভাবে ঝড়ে না পড়ে, সেজন্য প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ করে যাচ্ছে সরকার। তাদের অর্থকষ্ট দূর করতে বৃত্তি-উপবৃত্তি দেওয়া হচ্ছে। এছাড়া তাদের নানা ধরনের সাহায্য সহযোগিতাও করা হয়।

তিনি বলেন, সরকার গ্রামের স্কুলগুলোতেই ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করেছে। গ্রামের ছেলে-মেয়েরাও এখন উচ্চ শিক্ষা লাভ করছে। এ প্রক্রিয়া গুলোর একটা উদ্দেশ্য দেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। এর মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।

ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ মো. আনছার উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. জোহর আলী, পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD