মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
ভারতীয় অনুদান সহায়তা প্রকল্পের সমঝোতা স্মারক সই

ভারতীয় অনুদান সহায়তা প্রকল্পের সমঝোতা স্মারক সই

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক:
ভারতীয় হাইকমিশন ভারতীয় অনুদান সহায়তার আওতায় পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক এলাকায় তিনটি নতুন উন্নয়ন প্রকল্পের জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

সোমবার (৩ ডিসেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশনে এ চুক্তি সই হয়। এ প্রকল্পগুলোর আওতায় বান্দরবন জেলার মাতামুহুরী নিম্নমাধ্যমিক বিদ্যালয়; রাঙ্গামাটি জেলার ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয় (এটি হবে এ এলাকায় প্রথম চার তলাবিশিষ্ট একাডেমিক ভবন) এবং খাগড়াছড়ি জেলার গাছবান নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মিত হবে।

প্রকল্পগুলোর মোট ব্যয় ৫ দশমিক ৮৫ কোটি টাকা। প্রকল্পগুলো সম্পূর্ণ ভারত সরকারের অর্থায়নে বাস্তবায়িত হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, মাতামুহুরী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি উ উই চারা ভিক্ষু, ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিতেন্দ্র চাকমা, গাছবান নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপতি চাকমা প্রমূখ।

দীর্ঘদিন থেকেই ভারত সরকার বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, পানি, সংস্কৃতি, নগর উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহায়তা করে আসছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD