শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
হাবিবের ‘হারালে কোথায়’ গানচিত্র আসছে ভালোবাসা দিবসে

হাবিবের ‘হারালে কোথায়’ গানচিত্র আসছে ভালোবাসা দিবসে

Sharing is caring!

সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের নতুন গান মানে ভক্তদের কাছে ভিন্ন রকম উন্মাদনা। হাবিবও বিশেষ দিবসগুলোতে নিরাশ না করে ভক্তদের নতুন গান উপহার দিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় এবার বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘হারালে কোথায়’ শিরোনামের একটি গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি।

গানটি লিখেছেন গুঞ্জন রহমান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর ও সংগীত হাবিব নিজেই করেছেন।

জানা যায়, ‘হারালে কোথায়’র গানচিত্রটি ভালোবাসা দিবসের একদিন আগে অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি হাবিব ওয়াহিদের নিজস্ব ইউটিউবে চ্যানেল এইচ ডব্লিউ-এ প্রকাশ পাবে। এতে হাবিবের বিপরীতে মডেল হয়েছেন নবাগত মাসিয়াত ম্যাশ।

এরই মধ্যে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে গানটির ফার্স্টলুক প্রকাশ করেছেন হাবিব। যেখানে রোমান্টিক মুহূর্তে ম্যাশকে বুকে জড়িয়ে রাখতে দেখা যাচ্ছে তাকে।

হাবিব ওয়াহিদ জানান, রোমান্টিক-স্যাড ঘরানায় গানটির ভিডিওতে বেশ চমক রয়েছে। তবে কী চমক তা এখনই বলতে নারাজ তিনি। দর্শক-শ্রোতা গানচিত্র দেখলে তা বুঝতে পারবেন বলে দাবি করেন তিনি। আর এই গানচিত্রের মাধ্যমে মডেল ম্যাশের অভিষেক ঘটছে। শুরুতেই তিনি বেশ ভালো করেছেন বলে জানান হাবিব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD