বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে শিক্ষকসহ ১০ জুয়াড়ি কারাগারে

বরিশালে শিক্ষকসহ ১০ জুয়াড়ি কারাগারে

Sharing is caring!

জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের জলিল হাওলাদারের মুরগির ফার্ম থেকে জুয়া খেলার সময় দুই শিক্ষকসহ ১০ জুয়ারীকে আটক করেছে পুলিশ।

আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো-মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অরুণ হাওলাদার, পার্শ্ববর্তী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলাম, একই এলাকার মনির বেপারী, মামুন আকন, সুমন বেপারী, সুনীল হালদার, মানিক বেপারী, সিদ্দিক বেপারী, সোহাগ খান ও মানিক মিয়া।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া উপজেলার লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুজিৎ কুমার বিশ্বাস বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জলিল হাওলাদারের মুরগির ফার্মে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় দুই শিক্ষকসহ ১০ জনকে আটক করা হয়।

এসময় সেখান থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD