শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে রেকর্ড রুমে অনুপ্রবেশের দায়ে দুই জনের কারাদন্ড

বরিশালে রেকর্ড রুমে অনুপ্রবেশের দায়ে দুই জনের কারাদন্ড

Sharing is caring!

অবৈর্ধভাবে রেকর্ড রুমে অনুপ্রবেশের দায়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত দুই ব্যক্তিকে কারাদন্ড প্রদান করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় রেকর্ড রুমে বিনা অনুমতিতে অনুপ্রবেশ ও অফিসের ভেতর ঢুকে অফিস ফাইল থেকে স্বাক্ষরিত আবেদনপত্র সরিয়ে নেয়ার পাশাপাশি জনগনকে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে মো. খলিল সরদার (৫৫) ও মো. কাওছার মৃধা (৪৩)।

এসময় ভ্রাম্যমান আদালত গ্রেপ্তারকৃতদের সাত দিনের কারাদন্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, রেকর্ড রুমে অনুপ্রবেশ এবং রেকর্ড রুমকে ঘিরে বাণিজ্যে লিপ্ত থাকার বিষয়ে সকলকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD