রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
এই নে আজাদি’ বলে সিএএ প্রতিবাদীদের লক্ষ্য করে গুলি

এই নে আজাদি’ বলে সিএএ প্রতিবাদীদের লক্ষ্য করে গুলি

Sharing is caring!

বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদকারীদের ঘিরে ভারতে এতদিন পুলিশি হামলা, নির্যাতন, আটক, গ্রেফতার করা হয়েছে। কিন্তু এবার ঘটেছে রহস্যজনক আবার সিনেমাটিক একটি ঘটনা। প্রতিবাদরত শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে তেড়ে এসেছেন অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি।

শুধু তা-ই নয়, অস্ত্রধারী তখন শিক্ষর্থীদের উদ্দেশে গুলি ইঙ্গিত করে বলছিলেনও, ‘এই নে তোদের আজাদি’।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে দিল্লির জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে ‘প্রতিবাদীদের দমনে’ ঘটেছে এমন ঘটনা।

ঘটনাটিতে জখম হয়েছেন একজন। একইসঙ্গে এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। তবে ওই অস্ত্রধারীকে আটকে সক্ষম হয়েছে পুলিশ। পাশাপাশি প্রতিবাদীদের এই উত্তেজনার রেশ সামলাতেও অনেকটা সফল হয়েছে দেশটির এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উত্তেজনার জেরে যাতে যান চলাচলে বিঘ্ন না ঘটে, সেজন্য শিগগির ব্যবস্থা করে বিকল্প রুটের।

গুলি ছোড়ার পর অস্ত্রধারীকে প্রথমে রক্তাক্ত করা হয়। এরপর তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আবার ঘটনাটির ভিডিওও ছড়িয়েছে অনলাইন প্ল্যাটফর্মে।

এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর সিএএ-বিরোধী আন্দোলনে উত্তাল হয় জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়। এরপর এখান থেকে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ ওঠে।

এদিকে, জামিয়া বিশ্ববিদ্যালয় থেকে খুব একটা দূরে নয় শাহিনবাগ। যেখানে গত এক মাস ধরে মুসলিম নারীরা আন্দোলন করছেন; নিজেদের দাবি সিএএ বিলোপ করা নিয়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD