শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
আজীবন সম্মাননা পাচ্ছেন রফিকুল আলম ও ফকির আলমগীর

আজীবন সম্মাননা পাচ্ছেন রফিকুল আলম ও ফকির আলমগীর

Sharing is caring!

বাংলা আধুনিক গানে অসামান্য অবদানের জন্য ১৪তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৯-এ আজীবন সম্মাননা পাচ্ছেন সংগীতশিল্পী রফিকুল আলম ও গণসঙ্গীতে ফকির আলমগীর।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সংগীতের সকল শাখার সকল শিল্পী আবারও একই মঞ্চে এক হতে যাচ্ছেন ।

এবারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হবে সিলেট হবিগঞ্জের দ্যা প্যালেসে সন্ধ্যা ৭টায়। এরই মধ্যে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের মঞ্চসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বিভিন্ন অঙ্গনের তারকাশিল্পীরা ঢাকা ছেড়ে যাচ্ছেন প্যালেসের উদ্দেশ্যে।

এই আয়োজনে মোট ১৪টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার প্রদান করা হবে। অন্যদিকে আয়োজনের দিক দিয়ে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-এ প্রতিবারের মতো এবারও থাকবে বিশেষ চমক।

বাংলাদেশের গানের জগৎ যখন এক ক্রান্তিকাল অতিক্রম করছিল ঠিক সেই সময় দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় আয়োজন ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস।

এবার এ অ্যাওয়ার্ডের ক্যাটাগরিগুলো হলো- শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীত, শ্রেষ্ঠ নজরুলসংগীত, শ্রেষ্ঠ লোকসংগীত, শ্রেষ্ঠ গীতিকবি, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ কাভার ডিজাইন, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ আধুনিক গান, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ ছায়াছবির গান, শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীত কণ্ঠ এবং শ্রেষ্ঠ উচ্চাসংগীত যন্ত্র।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD