শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
দীপিকার পোশাকে রণবীরের ফ্যাশন!

দীপিকার পোশাকে রণবীরের ফ্যাশন!

Sharing is caring!

গৎবাঁধা স্টাইলে বিশ্বাস করেন না এই বলিউড অভিনেতা। আর ফ্যাশনের ক্ষেত্রে লিঙ্গভেদ মানতেও নারাজ তিনি। তাইতো কখনও স্কার্ট আবার কখনও ঘাগরা পরেও ক্যামেরার সামনে আসছেন কপিল দেব চরিত্রের রূপকার রণবীর সিং। আর এজন্য ট্রোলের শিকারও হয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রণবীর সিং এমন কিছু ছবি শেয়ার করেছেন যা তার ভক্ত-অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। তবে নেতিবাচক মন্তব্যই পড়েছে বেশি।

বাহারি পোশাকের ছবিতে দেখা যায়, রণবীরের পরনে কালো রঙের পোল্কা ডট শার্ট এবং মাল্টিকালারড স্ট্রিপ লুজ প্যান্ট। মাথায় ম্যাচিং টুপি। চোখে রোদ চশমাও মানানসই।

তবে এই স্টাইলিশ ছবি প্রকাশ করে ট্রলিংয়ের শিকারও হয়েছেন ‘খিলজি’খ্যাত অভিনেতা। অনেকে তাকে নিয়ে ঠাট্টা-তামাশাও করছেন। এক ব্যক্তি তাকে লেখেন, ‘বউয়ের পোশাক পরে চলে এসেছেন নাকি?’
কমেডিয়ান গৌরব গেরাও ওই পোস্টের কমেন্টে লিখেছেন, ‘এটা কী পোশাক! আশা পারেখ তো কোনও এক ছবিতে এমন পোশাক পরেছিলেন।’

আরেকজন এক কথায় মন্তব্য লিখেছেন, ‘পোশাকের বাজে স্বাদ।’ কেউ লিখেছেন, ‘কী অদ্ভূত!’

তবে সবাই যে নেতিবাচক কমেন্ট করেছেন এমনটা নয়। ব্যতিক্রমধারার স্টাইলের প্রশংসাও করেছেন প্রচুর ভক্ত। একজন লিখেছেন, ‘আপনি আগুন’। আবার আরেকজনের বক্তব্য, ‘আপনিই আসল রকস্টার।’

তবে অনুরাগীদের ইতিবাচক বা নেতিবাচক কোন মন্তব্যেরই ধার ধারেন না ‘গালি বয়’। তিনি তার স্টাইলে অনড়।

গেল বছর রণবীর সিংয়ের প্রশংসিত সিনেমা ‘গালি বয়’ ভারত থেকে অস্কার মনোনয়নের জন্য নির্বাচিত হয়েছিল। এখন তার হাতে রয়েছে কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের বিশ্বকাপ জয়ের কাহিনীভিত্তিক সিনেমা ‘৮৩’। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি চলতি বছরের ১০ এপ্রিল মুক্তি পাবে। এছাড়া রোহিত শেঠির পুলিশী অ্যাকশন সিনেমা ‘সূর্যবংশী’তেও দেখা যাবে তাকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD