রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
নদীর ভাঙ্গন রোধে ফেলা জিও ব্যাগ থেকে বালু সরিয়ে নিচ্ছে চক্র

নদীর ভাঙ্গন রোধে ফেলা জিও ব্যাগ থেকে বালু সরিয়ে নিচ্ছে চক্র

Sharing is caring!

কীর্তনখোলা নদীর ভাঙ্গনের হাত থেকে তীর রক্ষায় ফেলা জিও ব্যাগ থেকে বালু সরিয়ে নিচ্ছে একটি চক্র। যে বালু পরবর্তীতে অন্যত্র বিক্রি করারও অভিযোগ রয়েছে ওই চক্রটির বিরুদ্ধে।

জানাগেছে, বরিশাল নগরের বেলতলার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে চরবাড়িয়ার প্রায় শেষ সীমানা পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার এলাকায় নদীর ভাঙ্গন প্রতিরোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। যে কাজের অংশ হিসেবে বেলতলা খেয়াঘাট সংলগ্ন নদীর তীরবর্তী স্থানে ফেলা হয়েছে জিও ব্যাগ।

কিন্তু সম্প্রতি সময়ে স্থানীয় কিছু লোক সেইসব জিও ব্যাগ থেকে নানান অযুহাতে বালু বের করে তা আবার অন্য বস্তাতে করে নিয়ে যাচ্ছে বিক্রির উদ্দেশ্যে।

স্থানীয়রা জানান, বৃহষ্পতিবার বেলতলা খেয়াঘাট সংলগ্ন এলাকায় পারভেজ নামের এক ব্যক্তি জিও ব্যাগ থেকে বালু তুলে নিতে দেখাগেছে। যে সব বালু তারা সিমেন্টের বস্তায় ভরে নিয়েছেন। পারভেজ স্থানীয়ভাবে বালু ব্যবসার সাথে জড়িত।

তবে পারভেজেরে দাবি সে তার খোয়া যাওয়া মোবাইল ফোন খুজতেই জিও ব্যাগ থেকে বালু বের করেছেন।

এদিকে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে, জিও ব্যাগগুলো বিশেষভাবে যেমন তৈরি, তেমনি এগুলোতে বালু ভরে বিশেষভাবে মেশিনের সাহায্যে সেলাই করে মুখ আটকে দেয়া হয়। যা পানির স্রোত এবং ঢেউয়ে খুলে যাওয়ার কোনো সম্ভবনা নেই। কিন্তু সেই সেলাই খুলে দিয়ে আবার মেশিন ছাড়া সেলাই করলে ভেতরের সকল বালু পানির সাথে বের হয়ে যাবে। এতে তীর রক্ষা কার্যক্রম হুমকির মুখে পড়বে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন সাংবাদিকদের জানান, আমরা বিষয়টি সম্পর্কে অবগত নই। যদি এমন কিছু হয়ে থাকে অবশ্যই এ ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD