শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ববি শিক্ষার্থীদের লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ

ববি শিক্ষার্থীদের লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ

Sharing is caring!

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের কতিপয় শিক্ষার্থী কর্তৃক বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুজন শিক্ষার্থীকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্মুখে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ আয়োজন করা হয়। সভায় বক্তারা হামলায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবী জানান। এসময় যথাযথ পদক্ষেপ নেবার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিও অনুরোধ জানানো হয়েছে।

সয়েল এন্ড এনভায়রনমেন্ট সাইন্স বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমালের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের আলীম সালেহী, সয়েল এন্ড এনভায়রনমেন্ট সাইন্স বিভাগের সিয়াম জামান, হিসাববিজ্ঞান বিভাগের রাকিব হাওলাদার, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের হৃদয় বিশ্বাস প্রমুখ। সভা শেষে মিছিল করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD