বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
হিজলায় ৪ ডায়াগনস্টিককে ১ লাখ টাকা জরিমানা, ৪ জনের কারাদণ্ড

হিজলায় ৪ ডায়াগনস্টিককে ১ লাখ টাকা জরিমানা, ৪ জনের কারাদণ্ড

Sharing is caring!

বরিশালের হিজলায় অভিযান চালিয়ে ৪ টি ডায়াগনস্টিক সেন্টারকে  ১ লাখ টাকা জরিমানা ও চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) র‌্যাব-৮ এর সদস্যদের সহযোগীতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত হিজলা থানাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করে। রাতে র‌্যাব-৮ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযানে মেডিকেল ফিজিওথেরাপি সেন্টারের মালিক মোঃ মাসুম বিল্লা(৩৩) কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সান এক্সে এন্ড আলট্রাসোনিক সেন্টারের মালিক মোঃ জালাল হক(৪৫) কে ২০ হাজার টাকা জরিমানা ও  টেকনিশিয়ান মোঃ জাহিদুর ইসলাম(২৯) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সেবা ডায়াগনস্টিক সেন্টার এর মালিক মোঃ রুহুল আমিন(৪৫) কে ২০ হাজার টাকা জরিমানা ও ম্যানেজার মোঃ জাকির হোসেন(২৮) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

রেমিডি মেডিকেল সার্ভিসেস সেন্টার এর মালিক মোঃ খলিলুর রহমান(৩২) কে ৪০ হাজার টাকা জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। র‌্যাব জানায়, দণ্ডপ্রাপ্তরা সহজ সরল মানুষকে বিভিন্ন প্রতারণার মাধ্যমে ডায়গনস্টিক সেন্টার এর ব্যবসা করছিলো যা খুবই বিপজ্জনক। পাশাপাশি ডায়াগনষ্টিক সেন্টারগুলোতে ব্যবহার অনুপোযুগী চিকিৎসার বিভিন্ন সরঞ্জমাদি পাওয়া যায়।  এছাড়াও রোগীদের বিভিন্ন ভাবে হয়রানী, মেয়াদ উত্তীর্ন ঔষধ রাখা, সার্বক্ষণিক ডাক্তার নাথাকা, বিভিন্ন সার্টিফিকেট না থাকা এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় তাদের এ দণ্ড প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD