শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বিএফডিসি কর্মীর মৃত্যু: কর্মচারীদের বিক্ষোভ

বিএফডিসি কর্মীর মৃত্যু: কর্মচারীদের বিক্ষোভ

Sharing is caring!

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফ্লোর ইনচার্জ আবু বকর সিদ্দিক বাবুর (৪৫) মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করেছেন তার সহকর্মীরা। এ ঘটনায় বিএফডিসির সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তারা।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১টার‍ দিকে রাজধানীর তেজগাঁওয়ে এফডিসির সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এফডিসির ফ্লোর ইনচার্জ বাবুর থানায় মৃত্যুর বিষয়টি রহস্যজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন মৃত বাবুর সহকর্মীরা।

এর আগে, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় রোববার (১৯ জানুয়ারি) বাবুকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ। রোকসানা আক্তার মায়া নামে এক নারী তার বিরুদ্ধে এ মামলাটি করেন।

পরে ওই রাতেই পুলিশ হেফাজতে বাবুর মৃত্যু হয়। এক পর্যায়ে সোমবার ভোরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানেই বাবুকে মৃত  ঘোষণা করেন চিকিৎসকেরা ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) ওহিদুল ইসলাম বলেন, ফ্লোর ইনচার্জ বাবুর মৃত্যুর ঘটনায় বিএফডিসির কর্মকর্তা-কর্মচারীরা এফডিসির সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

থানায় বাবু আত্মহত্যা করেছেন দাবি করে এই পুলিশ কর্মকর্তা বলেন, বাবু থানায় আত্মহত্যা করেছেন। পুলিশ তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD