বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
‘নৌকার বিজয় নিশ্চিত করতে হবে’

‘নৌকার বিজয় নিশ্চিত করতে হবে’

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, নৌকার বিজয় নিশ্চিত করতে সর্বশক্তি নিয়োগ করতে হবে। এ জন্য প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকতে হবে।
রোববার (০২ ডিসেম্বর) ১৪ দলের সভায় তিনি এসব কথা বলেন।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রামের মাটিতে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সাহায্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে। এই কমিটির মাধ্যমে ঘরে ঘরে গিয়ে বর্তমান সরকারের অর্জনের উপাদান পৌঁছে দিতে হবে।
চট্টগ্রামের ১৪ দলের জাসদের কেন্দ্রীয় নেতা ইন্দুনন্দন দত্ত বলেন, বাঙালি জাতিসত্তার অস্তিত্ব রক্ষায় চট্টগ্রামের সংসদীয় আসনগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে।
জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল বলেন, শেখ হাসিনা বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ। তিনি জোটগতভাবে যাকে মনোনয়ন দেবেন তাকেই বিজয়ী করতে হবে।
সভায় নগরের ৩টি পূর্ণ ও সংশ্লিষ্ট ৩টি আসনসহ মোট ৬টি আসনে কেন্দ্রীয় জোটগতভাবে নির্বাচন পরিকল্পনা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ, জাতীয় পার্টি (জেপি) আজাদ দোভাষ, সাম্যবাদী দলের অমূল্য বড়ুয়া, বাংলাদেশ জাসদের আবু বকর সিদ্দিক, তরিকত ফেডারেশনের কাজী আহাছানুল মোর্শেদ কাদেরী, গণআজাদী লীগের নজরুল ইসলাম আশরাফী, জাসদের মো. বেলায়েত হোসেন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD