বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
মেঘনায় আবা‌রো দুই ল‌ঞ্চের সংঘর্ষ, আহত ৬

মেঘনায় আবা‌রো দুই ল‌ঞ্চের সংঘর্ষ, আহত ৬

Sharing is caring!

চাঁদপু‌রের মেঘনা নদী‌তে দুই ল‌ঞ্চের মু‌খোমু‌খি সংঘর্ষ হ‌য়ে‌ছে। এই ঘটনায় আহত হ‌য়ে‌ছে ৬ জন। ৪ জন‌কে চি‌কিৎসার জন্য চাঁদপুর না‌মি‌য়ে দেয়া হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার রাত আনুমা‌নিক ১২টার দি‌কে চাঁদপুর জেলার মেঘনা নদীর আলুবাজার ও ইষানবালার মধ্যবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।

যাত্রীরা জানান, ব‌রিশা‌লের হিজলা থে‌কে রাত ৮টায় আওলাদ ৪ না‌মের এক‌টি লঞ্চ ঢাকার উ‌দ্দে‌শ্যে যাত্রা ক‌রে। অপর‌দি‌কে ঢাকা থে‌কে পি‌রোজপু‌রের ভান্ডা‌রিয়ার উ‌দ্দে‌শ্যে যাত্রা ক‌রে টিপু ১২ নামক আরেক‌টি লঞ্চ। আলুবাজার ও ইষানবালা এলাকার মধ্যবর্তী স্থা‌নে পৌছা‌লে দুই ল‌ঞ্চের মু‌খোমুখি সংঘর্ষ হয়। এ‌তে আওলাদ ৪ লঞ্চ ক্ষ‌তিগ্রস্থ হয়। এই ল‌ঞ্চের ৬ জন যাত্রী আহত হন। এর ম‌ধ্যে ৪ জন‌কে রাত পৌ‌নে ১টার দি‌কে চাঁদপুর চি‌কিৎসার জন্য না‌মি‌য়ে দেয়া হয় ব‌লে জানান ওই ল‌ঞ্চের যাত্রী ও হিজলার বা‌সিন্দা আফজাল হো‌সেন।

অপর‌দি‌কে টিপু ১২ ল‌ঞ্চের ব‌রিশা‌লের সুপারভাইজার লিটু দাস জানান, টিপু ১২ ল‌ঞ্চের সুকানের চেইন ছিড়ে যাওয়ায় সেটা মেরামত করা হ‌চ্ছি‌লো, বিপরীত দিক থে‌কে আওলাদ ৪ এ‌সে পরায় এই ঘটনা ঘ‌টে। টিপু ১২ এর কো‌নো ক্ষয়ক্ষ‌তি হয়‌নি ব‌লে জানান তি‌নি।

উ‌ল্লেখ্য, রোববার গভীর রা‌তে মেঘনা নদী‌তে কীর্তণ‌খোলা ১০ ও ফারহান ৯ ল‌ঞ্চের মু‌খোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই যাত্রী নিহত হন। ফারহান ৯ লঞ্চ‌টি ও টিপু ১২ একই কোম্পানীর।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD