শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে চলে যাচ্ছেন শাকিব খান!

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে চলে যাচ্ছেন শাকিব খান!

Sharing is caring!

দেশের তারকাদের বিদেশে স্থায়ী হওয়া নতুন ঘটনা নয়। কিন্তু শাকিব খানের মতো ঢালিউডের শীর্ষ মহাতারকা যদি আমেরিকার গ্রিন কার্ড নিয়ে দেশ ছাড়েন, তবে সেটা বাংলাদেশের বিনোদন জগতের ওপর অনেক বড় ধাক্কার সামিল হবে। বিভিন্ন সূত্রের খবর, শাকিব খান সত্যিই আমেরিকার গ্রিন কার্ড পেয়ে গেছেন।

শোনা যাচ্ছে, গত বছরেই যুক্তরাষ্ট্রের ইবি ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করেছিলেন ঢালিউডের ‘কিং খান’।

আমেরিকান ভিসার ইবি ক্যাটাগরি হলো- যারা মেধাবী ও দক্ষ পেশাজীবী, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, গবেষক ইত্যাদি যে কোনো যোগ্যতা রাখেন, তারা এই বিশেষ যোগ্যতায় আমেরিকার গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন। আর যাদের কাজের স্বীকৃতি আছে, তাদের জন্য এটা পাওয়া আরও সুবিধাজনক। এর মাধ্যমে আমেরিকার মেধাসম্পদ বৃদ্ধি পায়।

একজন দক্ষ ও স্বীকৃত অভিনয়শিল্পী হিসেবেই নাকি শাকিব খান এই ভিসার জন্য আবেদন করেছিলেন। আর তা গৃহীত হয়েছে গেল ডিসেম্বর মাসেই। এফডিসি পাড়ায় এখন এমন গুঞ্জনই চলছে। দেশের বিভিন্ন গণমাধ্যমও জানাচ্ছে এমন খবর।

এ ব্যাপারটির সত্যতা যাচাইয়ের জন্য রোববার দুপুরে বারবার যোগাযোগের চেষ্টা করেও শাকিব খানকে ফোনে পাওয়া যায়নি।

ইতোপূর্বে বাংলাদেশের আরও অনেক অভিনয়শিল্পীই বিদেশে স্থায়ীভাবে পাড়ি জমিয়েছেন। এদের মধ্যে রয়েছেন, রিচি সোলায়মান, মোনালিসা, টনি ও প্রিয়া ডায়েস, সোনিয়া, দিলরুবা রুহি, তমালিকা কর্মকার, শ্রাবন্তী, শামীম শাহেদসহ আরও অনেকে। তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরও অনেক বছর ধরে অস্ট্রেলিয়ায় থাকছেন। এবার এই তালিকায় ‘কিং খান’ যুক্ত হচ্ছেন কিনা তা সময়ই বলে দেবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD