শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
নেহরু বিশ্ববিদ্যালয়ের সহিংসতায় কঠোর বার্তা আলিয়ার

নেহরু বিশ্ববিদ্যালয়ের সহিংসতায় কঠোর বার্তা আলিয়ার

Sharing is caring!

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) শিক্ষার্থীদের উপর মুখোশধারীদের ন্যাক্কারজনক হামলায় কঠোর বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

নিন্দনীয় এ হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্ট্রাগ্রামে নিজের আক্ষেপ প্রকাশ করেন আলিয়া। সেখানে তিনি লেখেন, নাগরিকদের এমন আদর্শ প্রত্যাখান করা উচিত, যা বিভাজন, অত্যাচার ও সহিংসতাকে উস্কে দেয়।

তিনি আরও লেখেন, শিক্ষার্থী, শিক্ষক ও শান্তিপ্রিয় নাগরিকরা যখন প্রতিনিয়ত শারীরিক নিগ্রহের শিকার হন, তখন ‘সবকিছু ঠিক আছে’ বলে মানুষের চোখে ধুলো দেওয়া উচিত নয়। যুদ্ধের ভেতর দিয়ে আমাদের দিনকাল যাচ্ছে। প্রতিবাদ দরকার। প্রতিবাদ শুরু হোক। চলুন সবাই একজোট হই।

রোববার (৫ জানুয়ারি) রাতে মুখে কাপড় বাঁধা এক দল যুবক নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের সবরমতি ছাত্রাবাসে ঢুকে লোহার রড, বাঁশ, লাঠি দিয়ে শিক্ষার্থীদের মারধর করে। ওই হামলায় ঐশী ঘোষ’সহ ৩৪ জন আহত হন।

নিন্দনীয় এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে। নিন্দায় সরব হয়েছে নাগরিক সমাজও।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD