বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় শিক্ষক আটক

বরিশালে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় শিক্ষক আটক

Sharing is caring!

পরকীয়ায় আসক্ত হয়ে দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীকে অমানুষিক নির্যাতনের ঘটনায় রাসেল শরীফ (৩৫) নামের এক স্কুল শিক্ষককে আটক করেছে থানা পুলিশ।

সোমবার সন্ধ্যায় আটককৃত রাসেল শরীফ জেলার গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামের মৃত শামচুল হক শরীফের পুত্র ও কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিষয়ের শিক্ষক।

উপজেলা হাসপাতালে শষ্যাশয়ী রাসেল শরীফের প্রথম স্ত্রী এক সন্তানের জননী দিপা বেগম বলেন, তার স্বামী স্কুল শিক্ষক রাসেল শরীফ সম্প্রতি সময়ে কুতুবপুর গ্রামের জনৈকা এনি আক্তারের সাথে পরকীয়ায় জড়িয়ে পরেন। বিষয়টি তিনি জানতে পেরে স্বামীকে বাঁধা প্রদান করায় প্রায়ই তাকে শারিরিক নির্যাতন করা হতো। তিনি আরও বলেন, অতিসম্প্রতি তার অনুমতি না নিয়েই পরকীয়া প্রেমিকা এনি আক্তারকে রাসেল শরীফ বিয়ে করেন। এনিয়ে তাদের দাম্পত্য কলহ লেগেই ছিলো। তারই ধারাবাহিকতায় সোমবার দুপুরে তার (দিপা) স্বামী রাসেল শরীফ ও তার দ্বিতীয় স্ত্রী এনি আক্তার পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে মুমূর্ষ অবস্থায় তাকে (দিপা) উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ওইদিন বিকেলে তিনি বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার বলেন, নির্যাতিতা গৃহবধূ দিপা বেগমের লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষনিক থানা পুলিশ অভিযান চালিয়ে স্কুল শিক্ষক রাসেল শরীফ ও এনি খানমকে আটক করেছেন। অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD