মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পুত্রবধূ-নাতনিকে জড়িয়ে ধরে কাঁদলেন খালেদা জিয়া

পুত্রবধূ-নাতনিকে জড়িয়ে ধরে কাঁদলেন খালেদা জিয়া

Sharing is caring!

দীর্ঘদিন পর পুত্রবধূ আর নাতনির সঙ্গে দেখা হলো খালেদা জিয়ার। আর তাদের কাছে পেয়ে কান্না ধরে রাখতে পারেননি সাবেক এই প্রধানমন্ত্রী।

রোববার (০৫ জানুয়ারি) বিকেলে বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী ও মেয়ে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার কক্ষে প্রবেশ করেই পুত্র কোকোর স্ত্রী শর্মিলী রহমান সিঁথি ও নাতনি জাহিয়া রহমান খালেদা জিয়াকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। এসময় তাদের সঙ্গে থাকা খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম সবাইকে শান্ত করার চেষ্টা করেন।

রোববার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত হাসপাতালে ছিলেন সেলিমা ইসলাম, কোকোর স্ত্রী শর্মিলী রহমান সিঁথি, নাতনি জাহিয়া রহমান, নাতি সামিন ইসলাম, রাখিন ইসলাম ও নাতনি আরিফা ইসলাম।

পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে এসব তথ্য জানা গেছে।

সাক্ষাতের পরে বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে খারাপ। তাকে দ্রুত উন্নত চিকিৎসা দেওয়া দরকার।

তার প্রশ্ন চিকিৎসা না হলে খালেদা জিয়া কীভাবে বাঁচবেন?

এর আগে ২৬ ডিসেম্বর দিনগত রাতে লন্ডন থেকে দেশে আসেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান সিঁথি। তার সঙ্গে রয়েছেন ছোট মেয়ে জাহিয়া রহমান। প্রায় ৯ দিন চেষ্টার পর রোববার খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি পান সিঁথি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD