বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
ব‌রিশা‌লে লঞ্চ চলাচল বন্ধ

ব‌রিশা‌লে লঞ্চ চলাচল বন্ধ

Sharing is caring!

১১ দফা দাবি‌তে নৌ-যান শ্রমিকদের শুরু করা কর্ম‌বির‌তি‌র কারণে ব‌রিশালের সব রু‌টে লঞ্চ চলাচল বন্ধ র‌য়ে‌ছে।

শ‌নিবার (৩০ ন‌ভেম্বর) সকাল থে‌কে ব‌রিশাল নদীবন্দর থে‌কে অভ্যন্তরীণ কোনো রু‌টে যাত্রী নি‌য়ে কোনো ধর‌নের লঞ্চ চলাচল ক‌রেনি।

নৌ-যান শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি, পেনশন, সার্ভিস বুক চালু, নৌপথে সন্ত্রাস- চাঁদাবাজি বন্ধ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মেরিন আইনের সঠিক বাস্তবায়ন ও সব ধরনের শ্রমিক হয়রানি বন্ধ, সব নৌ-শ্রমিকের খাদ্য ভাতা, কর্মস্থল ও দুর্ঘটনায় মৃত শ্রমিকদের ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফের এ কর্ম‌বির‌তি শুরু হয়েছে।

নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল আঞ্চ‌লিক কমিটির সভাপতি শেখ আবুল হাসেম জানান, ২০১৬ সাল থেকে তারা বেশ কয়েকবার ১১ দফা দাবিতে দেশব্যাপী লাগাতার কর্মবিরতি পালন করেছিলেন। নৌমন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করলেও তাদের অধিকাংশ দাবি পূরণ করেনি লঞ্চ মালিকরা। তাদের অধিকাংশ দাবি মেনে না নেওয়ায় শুক্রবার দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে ধর্মঘট শুরু করে।

বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ১১টি রুটে প্রায় অর্ধশত লঞ্চ প্রতিদিন যাতায়াত করে। অপরদিকে প্রতিদিন ঢাকা টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে অর্ধশতা‌ধিক লঞ্চ ছেড়ে আসে, একইভাবে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়।

এ‌দি‌কে আক‌স্মিক লঞ্চ চলাচল বন্ধ হ‌য়ে যাওয়ায় যাত্রীরা প‌ড়েছেন বিপা‌কে। তারা গন্ত‌ব্যে যে‌তে না পে‌রে হতাশা প্রকাশ ক‌রে‌ছেন।

ত‌বে যে সব লঞ্চ রা‌তে ঢাকা থে‌কে যাত্রী নি‌য়ে ব‌রিশা‌লের উ‌দ্দে‌শ্যে রওয়ানা দেয়, তারা স‌ঠিক সম‌য়ে নিরাপ‌দে এ‌সে পৌঁছে‌ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD