বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ব‌রিশা‌লে ছাত্রলীগ নেতা’র বিরু‌দ্ধে মহিলা কলেজ ছাত্রী অপহরণ মামলা

ব‌রিশা‌লে ছাত্রলীগ নেতা’র বিরু‌দ্ধে মহিলা কলেজ ছাত্রী অপহরণ মামলা

Sharing is caring!

বরিশাল জেলা ছাত্রলীগের তথ্য ও প্রচার সম্পাদক বনী আমীনের বিরুদ্ধে বরিশাল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেনীর এক ছাত্রীকে অপহরনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় তাকে বহিস্কার করেছে জেলা ছাত্রলীগ।

এদিকে অপহরনের ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বনী আমীন বরিশাল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর একজন কর্মচারী এবং তৃতীয় শ্রেনীর কর্মচারী কল্যান পরিষদের সভাপতি। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তার বাড়ি বরিশাল নগরীর গনপাড়া এলাকায়। নির্যাতিতার বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলায়। নির্যাতিতা তার পূর্ব পরিচিত ছিল। সেই সূত্র ধরে তার সাথে সোমবার তাকে অপহরন করা হয়।

বরিশাল বিমান বন্দর থানার ওসি জা‌হিদ বিন আলম জানান, সোমবার রাতে বরিশাল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেনীর এক ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি অপহরন মামলা করেন জেলা ছাত্রলীগের তথ্য ও গ‌বেষনা সম্পাদক বনী আমীনের বিরুদ্ধে।

মামলায় উল্লেখ করা হয়, নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে কলেজে যাওয়ার পথে একটি প্রাইভেট গাড়ীতে করে ওই ছাত্রীকে অপহরন করা হয়। সেখান থেকে নগরীর একটি বাসায় নিয়ে আসা হয়। ভিকটিম মোবাইল ফোনে পরিবারকে বিষয়টি জানালে পুলিশ একটি বাসা থেকে তরুনীকে উদ্ধার করে। তবে বনী আমীন পুলিশের উপস্থিতি পেয়ে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি। অপহরনের পর ধর্ষনের ঘটনা ঘটেছে বলে ওই ছাত্রী পুলিশের কাছে অভিযোগ করেছে।

ও‌সি আরো জানায়, বুধবার শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রীর শারীরীক পরীক্ষা করানো হবে।

এদিকে ব‌রিশাল জেলা ছাত্রলীগ থেকে বনী আমীনকে বহিস্কারের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD