শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০
বরিশালে মৃত চিকিৎসকের দাফন সম্পন্ন

বরিশালে মৃত চিকিৎসকের দাফন সম্পন্ন

Sharing is caring!

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডাঃ এম. এ. আজাদ সজলের লাশ আজ ঢাকার কেরানিগঞ্জে দাফন করা হয়েছে। এদিকে তার ছোটভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বরিশালের কোতোয়ালি মডেল থানায়।

ডাঃ আজাদের ছোট ভাই ডাঃ শাহারিয়ার উচ্ছাস মুঠোফোনে জানান, আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় দ্বিতীয় জানাযা শেষে তাকে ঢাকার কেরানীগঞ্জের ইমামবাড়ি কবরস্থানে দাফন করা হয়। এরআগে মঙ্গলবার রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় ডাঃ শাহারিয়ার উচ্ছাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তবে তাতে আসামী হিসেবে করো নাম উল্লেখ করা হয়নি।

পুলিশের বিভিন্ন সূত্র জানায়, ডাঃ এম এ আজাদের মৃতদেহ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মমতা স্পেশালাইজড হাসপাতালের ৯ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল দুপুরে থানায় নেয়া হয়। আজ বুধবার দুপুর ১২ টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ চলছিলো।

অপরদিকে গতকাল বিকেলে ময়নাতদন্ত শেষে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদ প্রাঙ্গনে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে তার ছোটভাই ডাঃ শাহারিয়ার উচ্ছাস লাশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন।

উল্লেখ্য, ডাঃ এম.এ. আজাদ সজলের পরিবার ঢাকার কেরানীগঞ্জে স্থায়ীভাবে বসবাস করেন। সেই সুবাদে তিনি বরিশালে থাকতেন। ব্যাচেলর হওয়ার কারনে বরিশাল নগরীর কালিবাড়ি রোডের মমতা স্পেশালাইজড হাসপাতালের সপ্তম তলার একটি কক্ষে থাকতেন। মঙ্গলবার সেহেরির সময় ঢাকা থেকে তার স্ত্রী মোবাইলে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে সেটি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন।হাসপাতাল কর্তৃপক্ষ তাকে খুজে না পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। এরপর পুলিশের উপস্থিতিতে তার কক্ষের দরজা ভেঙ্গেও সেখানে পাওয়া যায়নি। পরে ১০ তলা হাসপাতালের সব জায়গাতে তন্নতন্ন করে খুজে লিফটের নীচের কুঠরিতে তার মৃতেদেহ পাওয়া যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD