বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে কবুতর নিয়ে দ্বন্দ্ব, দিনমজুর‌কে কুপি‌য়ে হত্যা

বরিশালে কবুতর নিয়ে দ্বন্দ্ব, দিনমজুর‌কে কুপি‌য়ে হত্যা

আটক যুবক

Sharing is caring!

ব‌রিশা‌ল নগ‌রে পূর্বশত্রুতার জের ধরে মামুন মাতুব্বর (৪০) নামে এক দিনমজুর‌কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

‌শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় নগরের রূপাতলী এলাকার  মাওলানা ভাসানী সড়কে সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘ‌টে। দু‌ই সন্তানের জনক মামুন মাতুব্বর ওই এলাকার ভাড়া‌টিয়া এবং পটুয়াখালী জেলার ছোটবিঘাই গ্রামের বাসিন্দা।

স্বজনের আহাজারি

কো‌তোয়া‌লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. নুরুল ইসলাম জানান, বিভিন্ন বিষয় নি‌য়ে মামু‌নের সঙ্গে রা‌ব্বির বিবাদ ছিলো। শুক্রবার সন্ধ্যায় কবুতরের খো‌পে ঢিল ছোড়াকে কেন্দ্র ক‌রে তারা বিবাদে জড়িয়ে যান। এক পর্যা‌য়ে রা‌ব্বি ধারা‌লো অস্ত্র দি‌য়ে মামুন‌কে কু‌পি‌য়ে গুরুত্বর জখম ক‌রে। প‌রে স্থানীয়রা মামুন‌কে উদ্ধার ক‌রে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নি‌য়ে যায়। সেখা‌নে রাত ৮ টার দি‌কে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় যথাযথ আই‌নি ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে। অ‌ভি‌যুক্ত রা‌ব্বিকে আটক করা হয়েছে। রাব্বি ওই এলাকার র‌ফিকুল ইসলা‌মের ছে‌লে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD