বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
গলাচিপায় যৌতুকের দাবীতে আদালতে মামলা

গলাচিপায় যৌতুকের দাবীতে আদালতে মামলা

Sharing is caring!

পটুয়াখালী (গলাচিপা) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় যৌতুকের দায়ে মারধর করায় ৪ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে
মামলা করেছে রেনিচ বেগম(২০)।

যার মামলা নং ২৯৩/১৯। পিটিশন মামলা নম্বর ২৪৭/১৯। আদালত মামলাটি আমলে নিয়ে গলাচিপা পৌরসভার কাউন্সিলর বশার কমিশনারকে ঘটনাস্থল
পরিদর্শন করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।

আসামীরা হলেন, জাকারিয়া, নুরু গাজি, ফারুক গাজি, রাহিমা বেগম।

মামলাসূত্রে জানা যায়, গত বছর ডিসেম্বর মাসে গলাচিপা পৌরসভার
৫ নং ওয়ার্ডের আনোয়ার দর্জির মেয়ে

রেনিচ বেগম (২০) এর সাথে আমখোলা ইউনিয়নের কাঞ্চনবাড়ীয়া গ্রামের নুরু গাজির ছেলে জাকারিয়ার সাথে পারিবারিক প্রস্তাবের ভিত্তিতে ইসলামী শরিয়ত মোতাবেক ও রেজিষ্ট্রি
কাবিনমূল্যে বিবাহ হয়। বিবাহের পর থেকে যৌতুকের জন্য রেনিচ বেগমকে মারতে থাকে। বাবার বাড়ী থেকে যৌতুক না নেওয়ায় স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি পাঠিয়ে দেয় পাষন্ড স্বামী জাকারিয়া।

রেনিচ বেগম আরো জানান, আমার কোন খোজ খবর না নেওয়ায়
আমি আদালতে মামলা করি।
এ বিষয়ে রেনিচের বাবা বলেন, আমি গরীব মানুষ। আমার মেয়েকে বিবাহের পর থেকে আমার মেয়ের জামাই যৌতুকের জন্য মারধর করে। আমি যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে আমার মেয়েকে মারধর করে আমার বাড়িতে পাঠিয়ে দেয়।

এ বিষয় ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবুল বশার প্যাদার সথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD