সর্বশেষ:
বরিশালে আত্মসাতের পাওনা টাকা চাওয়ায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বরিশালে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত লা/শ উদ্ধার বরিশালের ডেফুলিয়ার ৫০ একর খাস জমি দখলমুক্তের দাবিতে নাসরিনের নেতৃত্বে মানববন্ধন কলাপাড়ায় ৬৫ বছরের দখলীয় জমির বসত বাড়িতে হামলা ও মাছের ঘের লুটের অভিযোগ কলাপাড়া পৌর মহিলা দলের ০৪ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন বরিশালে নূরিয়া আইডিয়াল স্কুলে মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কলাপাড়ায় ২ যুবতী নারীর বিরুদ্ধে বাসর ঘর সাজিয়ে সমকামিতায় লিপ্ত হওয়ার অভিযোগ মা হ/ত্যা মামলায় বাবার যাবজ্জীবন নিয়ে মেয়ে সংবাদ সম্মেলন

শ্রেষ্ঠ ইমাম নির্বাচন ও প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

Reporter Name / ৭১ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বুধবার দুপুরে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচন ও প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় ।

দেশের আর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার মধ্য দিয়ে ব্যক্তি পর্যায়ে সম্মানিত ইমাম সাহেবদের স্বাবলম্বী করতে ইসলামীয়াত , গণশিক্ষা , পরিবার কল্যান , প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও প্রাথমিক চিকিৎসা , সামাজিক বনায়ন , পশু পাখি পালন ও মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে প্রতি বছরের ন্যায় এ বছর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই মহতি উদ্যোগ গ্রহণ করেন ।

পবিত্র কালামুল্লাহ থেকে অংশ বিশেষ তিলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা এবং সনদ বিতরণ অনুষ্ঠান শুরু করা হয় ।

ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক এ কে এম মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আগত ইমামবৃন্দের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক এবং যুগ্ম সচিব মোঃ আহসান হাবিব ।

ইমাম প্রশিক্ষণ একাডেমী বরিশালের উপ পরিচালক কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপন করেন । এ সময় আরো উপস্থিত ছিলেন বাঘিয়া আল আমীন কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আব্দুর রব ।

বিভাগীয় পর্যায়ে তিনজন শ্রেষ্ঠ ইমাম হাফেজ মোঃ নুর নবী , মুফতি গাজী গোলাম কিবরিয়া এবং মুহাম্মদ শরীফ উল্লাহর হাতে সনদপত্র তুলে দেয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।

সর্বশেষ মহান আল্লহ রাব্বুল আলামীনের দরবারে কায়মনোবাক্যে উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ দোয়া মুনাজাত অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোঃ হিরন বেপারী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category