সর্বশেষ:
বরিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের মহানগর ও জেলা দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন বনের গাছ কেটে ঝাড়, ট্রলার চলাচল ব্যাহত; ঝাড় অপসারণের কথা বলায় হামলা, আহত ১ কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার বরিশালে সৎ ভাইয়ের ছেলেকে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মামলা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউফলের হাফেজ জাকারিয়া বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক কৃষকের মৃ/ত্যু পটুয়াখালীতে “হ্যাটট্রিক” পদক পেলেন সদর থানার এএসআই মোজাম্মেল ইসলাম রিপন পটুয়াখালীর জৈনকাঠীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, কাশীপুরের সাক্ষী হতবাক এলাকাবাসী সাংবাদিক মিঠু’র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস’র ১১ তম প্রয়ান দিবসে দোয়া মোনাজাত

মেহেন্দিগঞ্জে ওসি মোঃ মমিন উদদীনের অভিযানে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ

মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ  ওসি মোঃ মমিন উদদীনের অভিযানে ১০ গ্রাম গাঁজা, গাঁজা বিক্রির নগদ ৫ হাজার টাকা ও ৭.৫ ফুট উচ্চতার একটি গাঁজা গাছসহ রাজিব বেপারী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিকেল ৫টা ৫ মিনিটে মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা ১ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাজিব বেপারী ওই এলাকার মৃত আবুল কাশেম বেপারীর ছেলে।মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মমিন উদদীন জানান, গোপন সংবাদে অভিযান পরিচালনা করে রাজিবের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে তার দেখানো মতে, লিজ নেওয়া ঘেরের ভেতর উঁচু ঢিবির ওপর লাগানো প্রায় ৭.৫ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category