বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
৪৮তম বিজয় দিবসে ৪৮ ভাগ মূল্যছাড় ইউএস-বাংলায়

৪৮তম বিজয় দিবসে ৪৮ ভাগ মূল্যছাড় ইউএস-বাংলায়

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বাংলাদেশের ৪৮তম বিজয় দিবস উপলক্ষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটের টিকিটের উপর ৪৮ ভাগ মূল্যছাড় ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

শনিবার (০১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, শীতকালীন ভ্রমণকে আরো বেশি স্বাচ্ছন্দময় করার লক্ষ্যে মূল্যছাড়ের এ বিশেষ অফার দিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় এয়ারলাইন্স ইউএস-বাংলা।

ইউএস-বাংলার সব সেলস্ অফিস ও ট্রাভেল এজেন্ট হতে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত সাশ্রয়ীমূল্যের টিকিট কেনা যাবে। ভ্রমণ করতে পারবে ১ ডিসেম্বর ২০১৮ থেকে ২০ মে ২০১৯ পর্যন্ত।

ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (মার্কেটিং সাপোর্ট ও জনসংযোগ) কামরুল ইসলাম জানান, মূল্যছাড় মূলত ভাড়ার উপর নির্ধারিত হবে। যথারীতি সব ধরনের ট্যাক্স ও সারচার্জ প্রযোজ্য হবে। বিশেষ অফারটি বাংলাদেশের অভ্যন্তরীণ সব গন্তব্য ও বাংলাদেশ থেকে ইউএস-বাংলার যে সব আন্তর্জাতিক গন্তব্য বিশেষ করে কলকাতা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু, মাস্কাট, দোহা রুটের জন্য করা হয়েছে। বিজনেস ও ইকোনমিসহ সব ক্লাসের ক্ষেত্রেই এ ছাড় প্রযোজ্য হবে।

বিস্তারিত জানতে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর সব সেলস্ অফিস অথবা আপনার নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৬ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD