সর্বশেষ:
কুয়াকাটা ভ্রমনে এসে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃ/ত্যু মৃ/ত স্বজনদের স্মরণে কলাপাড়ায় শ্মশান দিপালী উৎসব পালিত কলাপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কলাপাড়া বিএনপির র‍্যালী ও আলোচনা সভা বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পিরোজপুর জেলা কমিটিতে মিঠু হাওলাদার অসহায় বৃদ্ধের চিকিৎসা সহায়তায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাব বিএনপি নেতার জাহাঙ্গীরের বিরুদ্ধে খাসজমি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম

আমানতগঞ্জ বক্ষব্যাধি হাসপাতালের পেছনে জমির মালিকানা নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলনে

Reporter Name / ৫৩ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল আমানতগঞ্জ বক্ষব্যাধি হাসপাতালের পেছনে থাকা জমি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য বরিশাল ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা নিয়ে ভূমির মাপ দিয়ে সমাধানের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মো. ফোরকান মিয়া।

বুধবার (১২ আগস্ট) দুপুর ১টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নগরীর ৬ নং ওয়ার্ডের গগন গলি এলাকার মৃত আবদুর রশিদ হাওলাদারের ছেলে ফোরকান লিখিত বক্তব্যে বলেন, হাসপাতালের পেছনে থাকা জমির বৈধ মালিক হলেন বরিশাল নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা মজিদ আকন।

তার মৃত্যুর পর পৈতৃক সূত্রে জমির মালিক হন মরহুমের দুই সন্তান মো. হেলাল আকন ও মোছা. বিউটি বেগম। এই দুই ভাই-বোন মিলে আমি সহ ৪ জনের সাথে ২০২৬ সালের ২৪ জুন তারিখে ৬৯ শতাংশ জমি আন-রেজিস্ট্রি বায়না চুক্তি (নোটারি) করে।

জমি ক্রয়ের আগে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। পুরোনো আদালতের রায়, ডিক্রি, খতিয়ান ও অন্যান্য নথির ভিত্তিতে তাঁরা জমিটির মালিকানা বৈধ মালিক হলেন মজিদ আকনের ওয়ারিশ।

বায়না চুক্তির পর ভূমি উন্নয়নের উদ্দেশ্যে ওই জমিতে বালু ভরাট করা হয়। অথচ- বৈধ কাগজপত্র যাচাই না করে তাঁদের বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে ব্যক্ত করেন। ‎

হঠাৎ ২০২৬ সালের ১৯ জুলাই বক্ষব্যাধি হাসপাতালের পক্ষে মেডিক্যাল অফিসার ডা. মাসুমা আক্তার কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিএমপি কাউনিয়া থানায় একটি লিখিত আবেদনে উল্লেখ করেন, জমি কে বা কারা হাসপাতালের পেছনের জমি ভরাট করছে।
‎
‎লিখিত বক্তব্যে ‎ফোরকান মিয়া আরো বলেন, জমি নিয়ে বিরোধের বিষয়ে বরিশাল বিজ্ঞ সদর সিনিয়র সিভিল জজ আদালতে স্থগিতাদেশ চেয়ে মামলা (নং-৩৩৩/২৬) করা হয়েছে। মামলাটি বিচারাধীন থাকায় জমি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
‎
বিষয়টি সমাধানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ, থানায় ও সিভিল সার্জন অফিসে বসা হলেও কোনো সমাধান হয়নি। ‎তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, জমিসংক্রান্ত বিষয়ে উভয় পক্ষের জমির কাগজপত্র যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category