বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত চিত্রা হরিণ

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত চিত্রা হরিণ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একটি মৃত চিত্রা হরিণ ভেসে এসেছে। এর মাথা ও পিটের চামড়া হালকা উঠানো রয়েছে।

মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যার পরে কুয়াকাটার জিরো পয়েন্টের পশ্চিম পাশে ব্লক পয়েন্ট এলাকায় এটিকে দেখতে পায় স্থানীয়রা।

পরে অ্যানিমেল লাভার্স সদস্যদেরকে খবর দিলে তাঁরা এসে বনবিভাগের সহায়তায় হরিণটিকে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেন।

স্থানীয় প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালী এর কুয়াকাটা টিমের সদস্য কে এম বাচ্চু  জানান, আমরা সন্ধ্যার দিকে খবর পাই বীচে একটি মৃত হরিণ ভেসে এসেছে। তথ্য পেয়ে সাথে সাথেই আমি দ্রুত ঘটনাস্থলে যাই আমি সেটা উদ্ধার করি। এটি একটি চিত্রা হরিণ।

ঘূর্ণিঝড় রিমালে সুন্দরবন প্লাবিত হওয়ার কারণে এটা মারা গেছে বলে মনে করা হচ্ছে। হরিণটা মুলত পানিতে বেশিক্ষণ টিকে না থাকতে পেরে মারা গিয়ে পানির সাথে এদিকে ভেসে এসেছে বলে আমাদের ধারনা।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, প্রাকৃতিক দূর্যোগের সময় মানুষের জন্য নানা ধরনের ব্যবস্থা থাকলেও আসলে এসব মালিকানাহীন বা বন্যপ্রাণীদের জন্য কোন নিরাপদ আশ্রয়স্থল নেই। এই দূর্যোগকালীন মুহুর্তেও আমরা বিপদগ্রস্ত প্রাণীদের রক্ষায় প্রস্তুত ছিলাম।

যদি হরিণ টাকে আমরা আহত অবস্থায়ও উদ্ধার করতে পারতাম সেক্ষেত্রে অনেক খুশি হতাম। কস্ট করে হলেও তাকে বাঁচিয়ে রাখতাম। তিনি আরো জানান, বিষয় টি মহিপুর বন বিভাগকে জানানোর চেষ্টা করছি।

বনবিভাগ, অ্যানিমেল লাভার্সের সহযোগিতায় আমরা এটাকে মাটিচাপা দেয়ার চেষ্টা করছি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD