বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজের শিক্ষার্থীদের পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন

ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজের শিক্ষার্থীদের পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা।

গত মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশক্রমে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে (ইইই) বিভাগের শিক্ষকবৃন্দসহ প্রায় ৫০ জন শিক্ষার্থী বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শনে অংশ নেয়।

এসময় বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত শিক্ষাকে কীভাবে কর্ম ক্ষেত্রে প্রয়োগ করা যায় এ ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা অর্জনে শিক্ষার্থীরা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন অংশ ও এর কার্যক্রম ঘুরে দেখে। পুরোটা সময় ছাত্রছাত্রীদেরকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ থেকে শুরু করে, বর্তমান বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে ধারণা দেন সেখানে কর্মরত একদল দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলীবৃন্দ। এছাড়া ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তারা।

ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজেরই লেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ড. গোলাম সালেহ আহমেদ সালেম বলেন,‘ বিদ্যুৎ খাতে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সিপিজিসিবিএল সর্বাধুনিক আল্ট্রাসুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রযুক্তির সাহায্যে পরিবেশকে দূষণমুক্ত রাখার পাশাপাশি উৎপাদন প্রক্রিয়ার  দক্ষতা বৃদ্ধি করা সম্ভব। এমন একটি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন নিসন্দেহে ছাত্রছাত্রীদেরকে বিদ্যুৎ উৎপাদনের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিবে; যা তাদের ভবিষ্যত গবেষণা ও পেশাগত জীবনে বড় অবদান রাখবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতেও ছাত্রছাত্রীদের জন্য এমন আয়োজনের ব্যাপারে আন্তরিক থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD