মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালে বৃষ্টি প্রার্থনায় ২য় বারের মত নামাজ আদায়

বরিশালে বৃষ্টি প্রার্থনায় ২য় বারের মত নামাজ আদায়

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ সারা দেশে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এমন অবস্থায় বরিশালে বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছে মুসল্লিরা। ২৭শে এপ্রিল শনিবার সকাল ৯ টায় নগরীর পুলিশ লাইন মাঠে ইসতিসকার নামাজের ইমামতি করেন পুলিশ লাইন মসজিদের ইমাম মাওলানা মেজবাহ উদ্দিন এবং মোনাজাত পরিচালনা এবাদুল্লাহ মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল হক বেগ।নামাজে নগরীর বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেন। পাশাপাশি নামাজে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষও উপস্থিত ছিলেন।

নামাজে অংশগ্রহণকারীরা জানান, বৈশাখের শুরু থেকে বরিশালসহ সারাদেশে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি না হওয়ায় তীব্র গরমে কষ্ট ভোগ করছেন সকল শ্রেণি পেশার মানুষ। তীব্র গরম থেকে মুক্তি পেতে আল্লাহর সাহায্য চেয়ে এই নামাজ আদায় করেন তারা। নামাজ শেষে দুই হাত উপরে তুলে আল্লাহর কাছে দোয়া করেন মুসল্লিরা।

মোনাজাতে মুসল্লিরা নিজেদের পাপের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে রহমতের বৃষ্টি কামনা করেন। উল্লেখ্য এর আগে বৃহষ্পতি বার বরিশাল নগরীর একে স্কুল মাঠ প্রাঙ্গনে সালাতুল ইসতিসকা নামাজ আদায় করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD