সর্বশেষ:
বরিশালে আত্মসাতের পাওনা টাকা চাওয়ায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বরিশালে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত লা/শ উদ্ধার বরিশালের ডেফুলিয়ার ৫০ একর খাস জমি দখলমুক্তের দাবিতে নাসরিনের নেতৃত্বে মানববন্ধন কলাপাড়ায় ৬৫ বছরের দখলীয় জমির বসত বাড়িতে হামলা ও মাছের ঘের লুটের অভিযোগ কলাপাড়া পৌর মহিলা দলের ০৪ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন বরিশালে নূরিয়া আইডিয়াল স্কুলে মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কলাপাড়ায় ২ যুবতী নারীর বিরুদ্ধে বাসর ঘর সাজিয়ে সমকামিতায় লিপ্ত হওয়ার অভিযোগ মা হ/ত্যা মামলায় বাবার যাবজ্জীবন নিয়ে মেয়ে সংবাদ সম্মেলন

কাশিপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

Reporter Name / ৫৪ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল নগরীর কাশিপুরে পূবালী ব্যাংক পিএলসি চৌমাথা উপশাখার উদ্যোগে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ ও ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও জনপ্রিয় করার লক্ষ্যে ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল ১১টায় কাশিপুর বাজারে ইসলামিয়া আই চক্ষু হাসপাতালের সম্মুখে ফিতা কেটে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ ইদ্রিসুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও শাখা প্রধান, পূবালী ব্যাংক পিএলসি, বরিশাল শাখা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজ্জ্বল হালদার, এজিএম, পূবালী ব্যাংক পিএলসি, বরিশাল আঞ্চলিক কার্যালয় এবং লুতফর কবির রিপন, চেয়ারম্যান, ইসলামিয়া আই হসপিটাল, কাশিপুর, বরিশাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লুৎফর রহমান, ম্যানেজার, চৌমাথা উপশাখা,পূবালী ব্যাংক পিএলসি। এ সময় আরও উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, সিনিয়র অফিসার ও এডিসি ইনচার্জ, পূবালী ব্যাংক পিএলসি, বরিশাল আঞ্চলিক কার্যালয় এবং গাজী মোঃ সালমান, ডেপুটি জুনিয়র অফিসার, পূবালী ব্যাংক পিএলসি, বরিশাল শাখা।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান ডিজিটাল যুগে নিরাপদ, দ্রুত ও সহজ আর্থিক লেনদেন নিশ্চিত করতে ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থার বিকল্প নেই।

এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে, সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল লেনদেনের সচেতনতা বৃদ্ধি পাবে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত ব্যবসায়ী ও গ্রাহকদের মাঝে ক্যাশলেস ব্যাংকিং সেবার বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category