রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন

বিএম কলেজে ছাত্র সমাবেশ

Sharing is caring!

অনলাইন ডেক্স: মহান শিক্ষা দিবস উপলক্ষে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিএম কলেজ জিরো পয়েন্টে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার সভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিজন সিকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৬২ সালে পাকিস্তানের শিক্ষা সচিব এস এম শরীফের গঠিত শিক্ষানীতিতে শিক্ষাকে বাণিজ্যিক, সাম্প্রদায়িক মোড়কে হাজির করা হয়েছিল। ‘টাকা যার, শিক্ষা তার’ এই নীতি অনুসরণ করে শরীফ কমিশন গঠন করা হয়। যেখানে আরও দেখা যায় স্বায়ত্তশাসন ধ্বংস করে বিশ্ববিদ্যালয় গুলোকে পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথাও বলা হয়েছিল। সেই কমিশনের বিরুদ্ধেই সেদিন ছাত্র-শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ দুর্বার গণআন্দোলন গড়ে উঠেছিল এবং মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহ রক্তে রঞ্জিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর।

বক্তারা আরও বলেন, বর্তমানেও আমরা দেখছি মহান শিক্ষা দিবস তার ৬০ বছর পূর্তিতে এই রাষ্ট্র শিক্ষাকে বাণিজ্যিক পণ্যে রূপ দিয়েছে। সর্বজনীন, বৈষম্যহীন, সেক্যুলার, বিজ্ঞানভিত্তিক, একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষার দাবি আজও অপূরণীয়। মুক্তিযুদ্ধের চেতনার নামে সাম্প্রদায়িকতা আর মৌলবাদীর প্রশ্রয় দিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩০ লাখ শিক্ষার্থীদের জন্য জাতীয় বাজেটে কোনো বরাদ্দ হয় না। তার ফলশ্রুতিতে ক্লাসরুম সংকট, আবাসন-পরিবহন সংকটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কলেজের মতো ব্রজমোহন কলেজ ও জর্জরিত।

বক্তারা শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় আহুত ২০ সেপ্টেম্বরের ছাত্র সমাবেশে যোগ দেওয়ার জন্য সব শিক্ষার্থীদের আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD