রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের সন্ধ্যা নদীতে লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবিতে নিখোঁজ সুকানির মর‌দেহ উদ্ধার হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা বাল্কহেডের ভেতর থেকে তার মর‌দেহ উদ্ধার করে।

এ তথ্য নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আলম চৌধুরী।

বাল্কহেডডুবির পাঁচ দিন পর সুকানি মিলন হাওলাদারের (৩৫) মর‌দেহ উদ্ধার করা হয়েছে। তিনি পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের নান্দুহার গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে।

ওসি মো. মাকসুদ আলম চৌধুরী বলেন, শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদলের হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল ডুবুরি মিলনের খোঁজে ডুবন্ত বাল্কহেডে তল্লাশী করে। তারা বিকেল ৪টার দিকে বাল্কহেডের ভেতর থেকে মিলনের মর‌দেহ উদ্ধার করেছে।

ওসি আরও জানান, লাশের ময়না তদন্ত করা হবে। এ জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

গত ৮ অগাষ্ট রাত ৯টার দিকে বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর মসজিদবাড়ি এলাকায় ‘মর্নিং সান-৯’ লঞ্চের ধাক্কায় ‘এমবি ইফতি+রিজভী’ নামের বাল্কহেডটি ডুবে যায়।

ঘটনার পর বাল্কহেডে থাকা চালক কালাম ও সুকানি মিলন নিখোঁজ হন। এর মধ্যে ৯ আগষ্ট বাল্কহেডের ইঞ্জিনরুম থেকে চালক কালাম হাওলাদারের মরদেহ উদ্ধার করে স্থানীয় ডুবুরিরা। পাঁচদিন পর উদ্ধার হলো মিলনের মরদেহ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD