রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে প্রতারক চক্রের ছয় সদস্য আটক

বরিশালে প্রতারক চক্রের ছয় সদস্য আটক

Sharing is caring!

ক্রাইমসিন২৪ :
বরিশাল নগরীতে এক এনজিও কর্মীর আপত্তিকর ছবি তুলে মুক্তিপণ আদায়ের ঘটনায় প্রতারক চক্রের ৬ জন সদস্যকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনা নিয়ে আজ বুধবার (২৩ জানুয়ারি ) দুপুর দেড়টায় নগর পুলিশের কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি) মোশারফ হোসেন।
আটক প্রতারক চক্রের ৬ সদস্য হলো; সুমন সরদার (২৬), মোসা. আয়েশা আক্তার (২৫), মুন্না চৌধুরী (২৭), মনির হাওলাদার (২৫), মো.তানভীর খান (২৬), মে. জুলহাস সরদার। এদেরকে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রফতার করলে ৮টি মোবাইল ফোন ও মুক্তিপণের ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, গত ২০ জানুয়ারি দুপুরে নগরীর ভাটিখানা এলাকায় বসবাস করা তারেক খান নামে এনজিও কর্মীর বাসায় কাজের মেয়ে সরবরাহ করবেন বলে একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে দুজন মহিলা তার সঙ্গে আপত্তিকর ছবি তোলার চেষ্টা করে। এ অবস্থায় তাদের সাজিয়ে রাখা আরো কিছু সহযোগী উপস্থিত হয়ে আরো আপত্তিকর পরিস্থিতি সৃষ্টি করে ছবি তোলে। এসময় ব্লাকমেলিং করে তার কাছে ৫ লাখ টাকা দাবি করে। তাৎক্ষনিকভাবে বিকাশের মাধ্যমে তাদের ২০ হাজার টাকা এবং দ্বিতীয় দফায় ১৩ হাজার টাকা পরিশোধ করে। ঘটনাটি পুলিশের নজরে আসলে, সেখানে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারের পাশাপাশি ৬ জন প্রতারকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ ব্যাপারে নগরীর কাউনিয়া থানায় মানব পাচার ও পর্নগ্রাফী আইনে মামলা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD