রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
পূর্নিমার জো’তে বাড়ছে পানির চাপ, উত্তাল কুয়াকাটা সৈকত

পূর্নিমার জো’তে বাড়ছে পানির চাপ, উত্তাল কুয়াকাটা সৈকত

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র উপকূলীয় এলাকায় পানির চাপ বেড়েছে। পূর্ণিমার জো’তে সমুদ্র তীরবর্তী এলাকায় আঁচড়ে পড়ছে উত্তাল ডেউ। এছাড়া সৈকতের তীরবর্তী এলাকায় দেখা দিচ্ছে বালুক্ষয়ের। মঙ্গলবার কুয়াকাটা সৈকতসহ সমুদ্র তীরবর্তী এলাকায় জোয়ারে পানির উচ্চতা বৃদ্ধি ও উত্তাল ডেউ লক্ষ্য করা গেছে। ফলে কুয়াকাটায় আগত পর্যটকদের মাইকিং করে সমুদ্রে নামতে নিষেধ করছেন ট্যুরিস্ট পুলিশ সদস্যরা। অব্যাহত ঢেউয়ের প্রভাবে কুয়াকাটা সৈকতের ফিস ফ্রাই মার্কেট সহ অনেকগুলো ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান সরিয়ে নেয়া হয়েছে। এদিকে উপজেলার রামনাবাদ এলাকার চরচান্দুপাড়া গ্রামের বেড়িবাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করায় ক্ষতির সম্মুখীন প্রায় ২০-৩০টি পরিবার।
কুয়াকাটা ফিস ফ্রাই দোকানি জব্বার মিয়া জানান, জোয়ারের পানি অনেক তাই দোকান বন্ধ করে দিয়েছি, যেখানে দোকান ছিল সেখানে এখন কোমর সমান পানি, পানির চাপ কমলে আবার দোকান নিয়ে বসব।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন’র পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, সমুদ্র উত্তাল। তাই সকল পর্যটকদের সমুদ্রে নামতে বার-বার মাইকিং করে নিষেধ করা হচ্ছে। সেই সাথে আমাদের টিম সার্বক্ষণিক কাজ করছে পুরো সৈকতে।
জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, একদিকে পূর্নিমার প্রভাব, অন্যদিকে উত্তরবঙ্গ ও ভারতের মেঘালয়ে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারনে সমুদ্রে পানির চাপ বৃদ্ধি পেয়েছে। যার ফলে উত্তাল ঢেউ সমুদ্র তীরবর্তী এলাকায় আঁচড়ে পড়ছে। তবে দু-একদিনের মধ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে পারে। পায়রা সমুদ্র বন্দর এলকায় কোনো প্রকার সতর্ক না থাকলেও উপকূলীয় নদী বন্দর এলাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD